হোম > জাতীয়

জ্বালানি তেলের সংকটে রাজধানীর পেট্রোল পাম্পগুলো, ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার

জ্বালানি তেলের সংকট ক্রমেই প্রকট রূপ নিচ্ছে। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের সব পেট্রোল পাম্পে 'বন্ধ' বা 'তেল নেই' নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একমাত্র সেনাবাহিনীর মালিকানাধীন বিজয় সরণিসংলগ্ন ট্রাস্ট ফুয়েল স্টেশন ছাড়া সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ট্রাস্টের পাম্প থেকে তেল নেওয়ার জন্য গাড়ির লাইন ক্যান্টনমেন্ট থার্ড গেট ছাড়িয়ে মহাখালী ফ্লাইওভারে গিয়ে ঠেকেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল-সংলগ্ন ব্যস্ত পেট্রোল পাম্পটি 'বন্ধ' লিখে রাখা হয়েছে।

তেজগাঁও সাতরাস্তাসংলগ্ন সিটি ফুয়েল স্টেশনও বন্ধ। মহাখালী বাসটার্মিনাল এলাকার সব কটি পাম্পই বন্ধ রাখা হয়েছে। এয়ারপোর্ট রোডে খিলক্ষেত এলাকার পাম্পেও কেবল সিএনজি রিফুয়েলিং হচ্ছিল। অন্যান্য এলাকায়ও একই অবস্থা।

ঈদে জরুরি কাজে কিংবা বেড়ানোর উদ্দেশ্যে যারা গাড়ি নিয়ে বের হয়েছেন, তারা বিভিন্ন পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা ও ক্ষোভ নিয়ে কোোমতে বাসায় ফিরেছেন। কিছু যানবাহন তেল একেবারে ফুরিয়ে যাওয়ায় লোকজন নিয়ে ধাক্কা দিয়ে গন্তব্যে নিতে দেখা গেছে।

জ্বালানি তেলের সংকটে অনেকের ঈদে বেড়ানোর চিন্তা বাদ দিতে হয়েছে। জ্বালানির জন্য এই হাহাকার কখন শেষ হবে তা কেউ বলতে পারছেন না। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য যানবাহন পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

ডিজেল সরবরাহ না পেলে বাস চলাচলে সংকট ও অচলায়তন সৃষ্টি হতে পারে। ঈদে গ্রামে যাওয়া লাখ লাখ মানুষ শহরে ফিরতে প্রয়োজনীয় যানবাহন পাবেন কি না, সে অনিশ্চয়তাও বাড়ছে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান