হোম > জাতীয়

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

সংসদে আইনমন্ত্রী

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান ৷ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার বিগত ৫ মার্চ ২০২৬ তারিখে হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বর্তমান সরকার ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করে। কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ