হোম > জাতীয়

নয় দাবিতে দ. কোরিয়া ভিসাপ্রত্যাশীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

দক্ষিণ কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ ও রোস্টারভুক্ত ডিলেট হওয়া এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মীদের পুনরায় রোস্টার ও সব রোস্টারভুক্তদের ভিসা ইস্যু করার লক্ষ্যে নয় দফা দাবি জানিয়েছেন ইপিএস কর্মীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কোরিয়ান ভাষা পরীক্ষায় রোস্টারভুক্ত সব ‘ভিসা প্রত্যাশীদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো

২০২২ সাল থেকে শুরু করে যে সব কর্মী ডিলেট হয়েছে বা হবে, সে সব কর্মীদের রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে পুনরায় রোস্টার বাধ্যতামূলক করতে হবে।

২০২৩ সাল-সহ যে সব ইপিএস কর্মী রোস্টারে আছে, তাদের ডিলিট না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে; দুই বছরের ১০টি ইস্যুতে ৭-৮ বার কোম্পানির মালিকের কাছে আমাদের ফাইল বাধ্যতামূলক পৌঁছাতে হবে এবং সেটা সিরিয়াল/সাল/বছর অনুযায়ী হতে হবে।

বর্তমান রোস্টারকৃত কর্মীদের মধ্যে ৭৫-৮৫ ভাগ কোরিয়ায় প্রবেশ না করা পর্যন্ত সব ধরনের সার্কুলার বাণিজ্য বন্ধ রাখতে হবে; কোরিয়ার প্রত্যেক বাণিজ্যিক জোনে প্রয়োজনীয় সংখ্যক এজেন্ট নিয়োগ বাধ্যতামূলক করতে হবে, কমপক্ষে (৪-৫ জন)। যারা প্রত্যেক ইস্যুর পূর্বে তাদের নির্ধারিত জোনের আওতাভুক্ত কোম্পানিতে গিয়ে ইস্যুর জন্য কোম্পানির মালিকদের উৎসাহিত করবে; ভিসা ইস্যুর ক্ষেত্রে আর্থিক লেনদেন মুক্ত বাংলাদেশ ইপিএস ঘোষণা করতে হবে। আর্থিক লেনদেনের কোনও প্রমাণ পেলে বোয়েসেল/এইচ.আর.ডি সেই সব চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তৃতীয় কোনও পক্ষ থাকলে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে; নতুন নতুন খাত/সেক্টর খুঁজে বের করে রোস্টারভুক্তদের মধ্য হতে সরকারি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী গড়ে তুলে তাদের কোরিয়া যাত্রা নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ও কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে সব রোস্টারভুক্তদের কোরিয়ায় প্রবেশ নিশ্চিত করার পাশাপাশি বেসরকারিভাবে যাতে কোনো কর্মী কোরিয়ায় প্রবেশ করতে না পারে, সেই নিশ্চয়তা দিতে হবে; মৎস্য, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং খাতের ভিসা ইস্যু নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। রোস্টারকৃত কর্মীদের ছাড়া বাংলাদেশের অন্য কোনও অঞ্চল থেকে রোস্টারবিহীন কাউকে ভিসা ইস্যু করা যাবে না, এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে। প্রয়োজনে তাদের অন্য খাত/সেক্টরে রোস্টার পরিবর্তন করে হলেও ভিসা ইস্যু নিশ্চিত করতে হবে; কোরিয়া প্রবাসী কোনও কর্মী কোম্পানি পরিবর্তন বা রিলিজ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অ্যাম্বাসির এজেন্ট সশরীরে কোম্পানিতে গিয়ে সমস্যা সমাধান করতে হবে; বর্তমান সংকট নিরসনে দ্রুততার সঙ্গে বোয়েসেলের কর্মকর্তারা সফল না হলে ব্যর্থতার দায় নিয়ে তাদের পদত্যাগ করতে হবে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপে বোয়েসেলকে বিচক্ষণ লোকদের সমন্বয়ে ঢেলে সাজাতে হবে।

এর আগে বক্তারা বলেন, বোয়েসেল আমাদের ওপর অন্যায়-অবিচার করছে। ইপিএস এর অনিয়মতান্ত্রিক সিস্টেমের কারণে আমরা ভাষা শিখেও আজ বেকার। ভাষা শিখে রোস্টারভুক্ত হয়েছি, তবুও আমাদের ফাইল কোরিয়ায় পাঠানো হয়নি। আমরা এসব সমস্যার অবসান চাই।

এমএস

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার