হোম > জাতীয়

চীন-মিয়ানমার করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশি পণ্য

সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

সিলেট আইনজীবী সমিতির নবীণবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন-মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে, ২৪ ঘণ্টায় বাংলাদেশি পণ্য চীনে পৌঁছানো যাবে। ফলে দ্বিপক্ষিয় বাণিজ্য বিপুল গতি লাভ করবে। এতে বিনিয়োগ অবশ্যই বাড়বে।

তিনি শনিবার সিলেট আইনজীবী সমিতির নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, আগামীদিনে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের স্ট্যাডিজি, চীন ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে, আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যেটি আমরা অনুসরণ করছি, বাংলাদেশে বেশি বেশি চায়নিজ বিনিয়োগ আকর্ষণ করা।

বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগামে ৮০০ একরের একটি চাইনিজ শিল্প পার্ক স্থাপনের ব্যাপারে কিছুদিন আগেই মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর চীন সফরের ফলে, আগামীতে বিপুল চায়নিজ বিনিয়োগ আসবে আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেদেশের শীর্ষ নেতৃবন্দ ও বড় বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন। যার ফলে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ দেখবো। যার ফলে বানিজ্য ঘাটতিও হ্রাস পাবে ।

এদিকে, আইনজীবী সমিতির নবীণবরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার- সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।

খন্দকার মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন রয়েছে।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম. আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

বর্ষার ছন্দপতনে ফের তাপপ্রবাহ, দেশজুড়ে অসহনীয় ভ্যাপসা গরম

সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন

বিএমইউতে ১ হাজার ৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পথ দেখাবে তরুণদের উদ্ভাবনী ভাবনা

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে

ইসলামী ব্যাংক নিয়ে গয়েশ্বরের সমালোচনার জবাব দিলেন পার্থ-শাহজাহান

ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও জাকাত ব্যবস্থাপনা জোরদার করা উচিত