হোম > জাতীয়

মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি সুবিধাজনক সময়ে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এদিন সকালে মোজাফফর হোসেনকে সেনা কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এরপর প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করে। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এ সময় মোজাফফর সেনা কারাগারেই থাকবেন। জিজ্ঞাসাবাদের সময় তাকে ট্রাইব্যুনালের সেইফ হাউসে আনার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের পক্ষ থেকে মোজাফফরকে প্রোডাকশন ওয়ারেন্টে হাজির করার আবেদন করা হলে ট্রাইব্যুনাল তাকে হাজিরের জন্য আজকের দিন ধার্য করেছিল।

এসআর

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেল বিমানের ফ্লাইট

সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা কতটা

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

এমপিদের খুশি করতে বরাদ্দ বাড়ছে ৪০০০ কোটি টাকা

সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী

আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী

সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা

গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: প্রতিমন্ত্রী