হোম > জাতীয়

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর ভর করেছে: প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর ভর করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেই সময়ের বিরোধীদল বলেছিলো, এই সরকারকে এক মুহূর্তও শান্তিতে থাকতে দিবো না। আজকের বিরোধী দলও সেটাই করছে। তাদের ওপর স্বৈরাচারের ভূত ভর করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন

কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

রাষ্ট্র গঠনের লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রী

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি

যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী