হোম > জাতীয়

বাংলাদেশে কোনো ‘মব’ কালচার থাকবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ রিপোর্টার

বাংলাদেশে কোনো ‘মব’ কালচার থাকবে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দাবী আদায়ের নামে সড়ক অবরোধের মত কর্মসূচিও করতে দেওয়া হবে না বলে তিনি হুশিয়ার উচ্চারণ করেন।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পুরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

এর আগে রুমিন ফারহানা তার সম্পূরক প্রশ্নে বলেন, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাঁড়ার ঘা সবসময়ই থাকে। দীর্ঘ ১৫ বছর গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতনের কালচার ছিল।

এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম 'মব কালচার'। ২০২৪-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর জানুয়ারি পর্যন্ত ২৫০/৩০০ এর উপরে মানুষ এই মবের খপ্পরে পড়ে নিহত হয়েছে। আমার প্রশ্ন— এই খারাপ কালচার বন্ধ করার ব্যাপারে সরকার কী ব্যবস্থা নেবে?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত পরিসংখ্যানের বিষয়টি আমার কাছে নেই। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত মবের ঘটনা ঘটেনি। আর সব কিছুকে 'মব' বলা ঠিক হবে না; এখানে ডেফিনেশন আলাদা করতে হবে।

গাইবান্ধার পলাশবাড়ী থানায় হামলা, ২১শে ফেব্রুয়ারিতে সদস্যের ওপর হামলা কিংবা উত্তরায় দোকানপাট বন্ধ করা— সেগুলো কি মব হবে? সব কিছুকে এক বলা যাবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, যার বিরুদ্ধে মামলা ও তদন্ত হয়। তবে স্পষ্ট কথা— বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না।

রাস্তায় কোনো দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময় দেখা গিয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি থাকবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো যাবে, সেমিনার বা জনসমাবেশ করা যাবে; কিন্তু সড়ক অবরোধ করে দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ছবি-নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি তৈরি, গ্রেপ্তার ১

সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ কমিয়ে ৩ বছর করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা

সারাদেশে আরো বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

কুচক্রীমহল সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার করছে

জ্বালানি সংকট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে বিরোধীদলীয় এমপিদের প্রতিবাদ

যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ

তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

পুলিশ হত্যার বিচারের বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী