হোম > জাতীয়

সালমান এফ রহমানের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে থাকা ৩৫৮ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এর আগে সালমান ও তার পরিবারে ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

আদালত সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ পাওয়া গেছে। তিনি অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে ব্যাংক হিসাবসমূহের তথ্য পাওয়া যায়। তারা এসব ব্যাংক হিসাবসমূহে থাকা অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার চেষ্টা করছেন। তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচারের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং তার সহযোগীদের নামে থাকা ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

এমএস

সমাবেশে জিয়াউর রহমানের যে কথা সবাইকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী

দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে

জনগণের সঙ্গে বিরোধীদলের কোনো সম্পর্ক নেই: ডিএসসিসি প্রশাসক

দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ

শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করে সমাজ টেকসই হতে পারে না

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে: টুকু

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে শিক্ষামন্ত্রী