হোম > জাতীয়

হাজারীবাগ ও শাহজাহানপুরে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৫২

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগরীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ সোমবার থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে শাহজাহানপুর থানা পুলিশ রবিবার (৫ এপ্রিল) নিয়মিত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন হত্যা মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলক একজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও ৭ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা