হোম > জাতীয়

মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মুক্তিযুদ্ধকে জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ হিসেবে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়ায় আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশক পূর্তি ও আল-ঈমান স্মারক-২ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্ম উপদেষ্টা বলেন, মহান বিজয়ের ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা দিয়েছি। এই ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। আমরা অনেক কিছু পেয়েছি,  কিন্তু প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম। আমরা ভালো মানুষ হতে পারিনি।

তিনি সকলকে চুরি, লুটতরাজ, দুর্নীতি, নারী নির্যাতনসহ দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করে চরিত্রবান মানুষ হওয়ার অনুরোধ জানান। এছাড়া, বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের সমসাময়িক কিংবা কিছু আগে বা পরে পৃথিবীর বেশ কিছু রাষ্ট্র স্বাধীন হয়েছে। এসকল দেশগুলো কোথায় চলে গেছে। তাদের জিডিপি, মাথাপিছু আয়, রিজার্ভ প্রভৃতি উন্নয়ন সূচকগুলো ঈর্ষণীয়। আর আমরা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি বানাই। এ জাতীয় লোকদেরকে দেশের শত্রু বলে অভিহিত করেন উপদেষ্টা।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, নারীরা যুগে যুগে আমাদের সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের রাষ্ট্র পরিচালনায়ও তারা তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। এমনকি যুদ্ধের ময়দানেও নারীরা যুদ্ধ করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও নারীরা অসামান্য অবদান রেখেছে। নারী শিক্ষার বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদের ডিন ও আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ রশীদ জাহেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চট্টগ্রামের জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল হাশেম, মহেশখালী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার আবু জাফর মজুমদার, অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান ও মাদ্রাসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্য এখলাসুর রহমান প্রমুখ।

পরে উপদেষ্টা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘিতে নির্মাণাধীন ইসলামিক মিশন সেন্টার পরিদর্শন করেন।

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে হাসনাতসহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লটের বিষয়ে যা বললেন চিফ হুইপ

সংসদ সদস্যদের জন্য গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

টেন্ডার বিরোধের জেরে ক্যানসার হাসপাতালের উপপরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৫

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

চিফ হুইপকে ব্ল্যাকমেইল: জামিন পেলেন অভিযুক্ত হাসান নাসিম