হোম > জাতীয়

হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সিঙ্গাপুর আঙুলিয়া মসজিদে

আতিকুর রহমান নগরী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

শহীদ হাদির লাশ শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। এর আগে আজ সকাল ১০টায় সিঙ্গাপুর আঙুলিয়া মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে এবং আগামীকাল শনিবার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরিফ ওসমান হাদির লাশ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী