হোম > জাতীয়

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করলেন মন্ত্রী ও ডিএমপির কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তিনি নারী যাত্রীদের সুবিধার্থে একটি নারীবান্ধব পিংক অনন্যা টয়লেট উদ্বোধন করেন।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বাস কাউন্টারগুলোর টিকিট বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি বলেন, মহাখালী বাস টার্মিনাল অন্যতম ব্যস্ততম টার্মিনাল। ঈদযাত্রা উপলক্ষে এখানে যাত্রীর চাপ রয়েছে এবং তা আরও বাড়তে পারে। প্রশাসন সরেজমিনে তদারকি করছে, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় টিকিট পান এবং বাসস্ট্যান্ডে শৃঙ্খলা বজায় থাকে। বিভিন্ন কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যাত্রীরা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে যাতায়াত করতে পারছেন। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং কেউ নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখতে মনিটরিং চলছে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মো. সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান