হোম > জাতীয়

বিমানবন্দরে হেনস্তার পর ড. ইউনূস সম্পর্কে যা জানালেন লামিয়া মোরশেদ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ড. ইউনূসের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে লামিয়া মোরশেদ লেখেন, ‘ওই ব্যক্তিরা জেএফকে বিমানবন্দরে হেনস্তা করার কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো যাত্রাপথে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি একদম ভালো আছেন। এই ঘটনা ওই ব্যক্তিদের চরম বর্বরতা ও তাদের প্রকৃত অসহায়ত্ব প্রকাশ করেছে। এতে স্যারের কিছুই হয়নি। সমর্থন জানিয়ে অনেক বার্তা পাঠানোর জন্য প্রিয় বন্ধুদের ধন্যবাদ।’

এর আগে স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ করেন কয়েকজন ব্যক্তি। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ ও ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।

বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি দেশ ও দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন তারা।

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ করতে থাকেন।

প্রবাসীদের আইনি সমস্যা সমাধানে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা

৩৫ বছরের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না: আইনমন্ত্রী

বিমানবাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ

রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজ ও দখলবাজদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস