হোম > জাতীয়

আইন মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে: তথ্য সচিব

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন-বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।

মঙ্গলবার ঢাকার তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে 'মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল' বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সচিব এসব কথা বলেন।

আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। যে দেশে আইনের শাসন যত বেশি প্রতিষ্ঠিত, সেই দেশ তত সুন্দরভাবে পরিচালিত হয়। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে।

তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই।

সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় আরও বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। দিনব্যাপী এই কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

এমএস

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল