হোম > জাতীয়

বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

আমার দেশ অনলাইন

ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দিন ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি।

সাধারণ ছুটির কারণে এই সময়ে ব্যাংক বন্ধ থাকার কথা থাকলেও পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৮ ও ১৯ মার্চ পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

ওই দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে গত ১০ মার্চ এসংক্রান্ত নির্দেশনা জা‌রি করে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

ছুটির দিন ব্যাংক লেনদেন সূচি : সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অফিস চল‌বে দুপুর ২টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাক‌বে। ছুটির মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তাদের বিধি মোতাবেক ভাতা দিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

কাতারের সাবেক আমিরের নামে ঢাকার সড়কের নামকরণ হবে: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা জামা, লম্বা লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

মৎস্য-প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে: টুকু

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই শিক্ষা খাত ধ্বংস করেছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার

বাংলাদেশে চরমপন্থা-উগ্রবাদের ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

বিরোধী দলের আপত্তির মুখে ইনভেস্টমেন্ট বাংলাদেশ বিল সংসদে পাস

একটি বিশেষ দেশকে সুবিধা দিতেই চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল