হোম > জাতীয়

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি ও কৃষক কার্ড তুলে দেবে সরকার। বিএনপির রাজনীতিই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

বুধবার দুপুর ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা এই বাজেটকে গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। যারা সংসদে ও সংসদের বাইরে এই বাজেটের বিরোধিতা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যেই বাজেট করা হয়েছে সেই বাজেটকে কিছু কিছু মানুষ চানাচুর ও গণবিরোধী হিসেবে আখ্যা দিয়েছে। যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক তুলে নেয়া হয় সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে তারা জনগণের বন্ধু হতে পারে না।

তারেক রহমান বলেন, খালেদা জিয়া কখনো জনগণকে ছেড়ে যাননি। এ দেশেই আমাদের শেষ ঠিকানা। যারা বিভ্রান্ত করতে চায় তারা প্রশ্ন তোলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা কোথা থেকে আসবে? জনগণের টাকা জনগণকে ফেরত দেয়া হবে। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য দেশের কল্যাণে ব্যয় করা হবে। টাকার অভাব হবে না। যারা টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এর আগে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, এরপর মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

এমবি

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা স্পিকারের

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণে সরকারের পরিকল্পনা কী, জানালেন ধর্মমন্ত্রী

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা