হোম > জাতীয়

অপরিকল্পিত হকার উচ্ছেদ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে

শ্রমিক সংহতির সভায় সাইফুল হক

স্টাফ রিপোর্টার

অপরিকল্পিত হকার উচ্ছেদ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে বলে মনে করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনটির কার্যালয়ে বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাইফুল হক বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন নগরে হকার উচ্ছেদের ঘটনায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইতিমধ্যে হাজার হাজার পরিবারে দূর্দশা নেমে এসেছে। অসংখ্য মানুষের পেটে লাথি পড়েছে। অসংখ্য মানুষের জীবিকার ছোট ছোট পুঁজি নষ্ট হয়ে গেছে। অবিলম্বে এই কয়েক লক্ষ মানুষের জীবিকার বিকল্প ব্যবস্থা গড়ে তোলা দরকার। না হলে এই উচ্ছেদ নানাবিধ সামাজিক সংকটও তৈরী করবে।

মানুষদের জীবিকা আর মানবিক জীবনের কথা বিবেচনায় রেখেই যাবতীয় পরিকল্পনা প্রনয়নের জন্য তিনি সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ লক্ষ লক্ষ শ্রমজীবী সাধারণ মানুষকে নিয়েই নগর-মহানগর। এদের বড় অংশই এই মহানগরের বাসিন্দা। বস্তুত এই শ্রমজীবী মেহনতি মানুষদের রক্ত ঘাম আর পরিশ্রমেই আমাদের নগরসমূহ গড়ে উঠেছে।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। সংগঠনের সহসভাপতি মাহমুদ হোসেন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী প্রমুখ।

গাবতলী পশুর হাট নিরাপত্তায় কড়া নজরদারি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু

চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি

ঈদে নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

মিরপুরে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রী

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশনা

র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত