হোম > জাতীয়

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। আজ সোমবার এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো নোটিশে সভা স্থগিতের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আদিষ্ট’ হয়ে সভাটি স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।’

আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সেই হিসাবে চলতি নভেম্বরে বর্তমান মজুরিকাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।

২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ, প্রত্যাহার আরিফ-উজ-জামান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি