হোম > জাতীয়

ডিজিটালের দর্শকদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ তথ্যমন্ত্রীর

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এশিয়া পোস্ট

স্টাফ রিপোর্টার

ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গঠনের আগেই আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটি বাস্তবায়নে সরকার সব অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে। এটি ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হবে না, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই এই কমিশন গঠিত হবে যা মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে অনলাইন পত্রিকা এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে এশিয়া পোস্টের কর্মীদের স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এশিয়া পোস্টের জন্মলগ্ন বেশ উৎসবমুখর। আপনারা ডিজিটাল দুনিয়া সম্পর্কে যথেষ্ট সজাগ। এটি প্রমাণ করে, এশিয়া পোস্টের মাধ্যমে জাতির জন্য নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন হবে।

মন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহের এই যুগে একদিকে যেমন আশীর্বাদ রয়েছে, অন্যদিকে অপতথ্য প্রচারের ঝুঁকিও অনেক বেড়েছে। এই অপতথ্যের কবল থেকে ডিজিটালের দর্শকদের সুরক্ষা নিশ্চিত করাই এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলায় এশিয়া পোস্টসহ সব সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, দেশে অনলাইন ও মাল্টিমিডিয়া নিবন্ধনের প্রক্রিয়া থাকলেও এই খাতের কর্মীদের জন্য সরকারের কোনো নীতিমালা এখনো নেই। সরকার যেন অনলাইন মিডিয়ার জন্য একটি কর্মীবান্ধব নীতিমালা প্রণয়ন করে। এক্ষেত্রে ‘অনলাইন এডিটর্স অ্যালায়েন্স’ সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে।

এর আগে এশিয়া পোস্টে কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, খোন্দকার আবু আশফাক, শহিদুল ইসলাম বাবুল। জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান চেয়ারম্যান জিএম কাদের। জামায়াতে ইসলামীর পক্ষে মুহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ, সৈয়দ জয়নুল আবেদীন শুভেচ্ছা জানান।

এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, সারজিস আলম। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে দলের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির পক্ষে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু শুভ কামনা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক নেতারা।

এএস

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ