হোম > জাতীয়

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধা কোটা নেই: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা নেই। এটা রাখার কোনো পরিকল্পনাও সরকারের নেই।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পুনর্বাসনে সরকার বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির আওতায় ফ্ল্যাট বা চাকরির কোটা দেয়ার বিষয়ও নেই। তবে তাদের পুনর্বাসনের কর্মসূচি আছে।

তিনি বলেন, আহতদের প্রশিক্ষণ দিয়ে, যার যার যোগ্যতা অনুযায়ী পুনর্বাসিত করা হবে। আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি বা পশু পালন করেন, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা করবে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী