হোম > জাতীয়

মাউশি ডিজি অধ্যাপক আজাদ খানের পদত্যাগ

স্টাফ রিপোর্টার

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মাউশি’র ডিজি পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক আজাদ খান।

এর আগে মাউশির নতুন ডিজি নিয়োগের জন্য গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ,দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

মূলত-এর পরিপেক্ষিতেই ডিজি পদে থাকার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় অধ্যাপক মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে আজাদ খান আমার দেশকে বলেন, সোমবার যেহেতু ডিজি নিয়োগের জন্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছে, তাই এ পদে থাকাটা অসম্মানজনক মনে করছি। সেজন্য ডিজি পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। এই আবেদন কার্যকর না হওয়া পর্যন্ত রুটিন দায়িত্ব পালন করবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চাইলে যে কোন জায়গায় আমাকে নিয়োগ দিতে পারে। কোথাও নিয়োগ না দিলে চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেব। একইসঙ্গে এ ধরণের অপমানজনক বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে একটি মামলা করারও চিন্তা রয়েছে তার।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে গত ১৯ ফেব্রুয়ারি মাউশির ডিজি পদে দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ