হোম > জাতীয়

ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাঁকো নির্মাণ

স্টাফ রিপোর্টার

বরগুনা জেলার পাথরঘাটার নাচনাপাড়ায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে নৌবাহিনীর সহায়তায় সাঁকো নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

এতে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে তীব্র জোয়ারে গত ২৯ মে জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বেড়িবাঁধসহ আনুমানিক ২০ মিটার রাস্তা ভেঙে যায়। এর ফলে পাঁচটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এতে এলাকার জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়। জনসাধারণের চলাচল পুনরায় সচল করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা এর তত্ত্বাবধানে ভেঙে যাওয়া বেড়িবাঁধের জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ কাজ শুরু হয়।

সাঁকোটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়ে ওঠার পাশাপাশি ঈদে বাড়ি ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হবে বলে আশা করা যায়।

বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত