হোম > জাতীয়

পার্বত্য চুক্তি বাতিল না নতুন চুক্তি, আলোচনা শনিবার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম চুক্তির তিন দশক পূর্তি উপলক্ষে চুক্তিটি বাতিল, পুনর্মূল্যায়ন নাকি নতুন চুক্তি প্রয়োজন—এ বিষয়ে শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রামে একটি আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক এ সংলাপ সকাল সাড়ে ১০টায় নগরের সাউর্দান ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। সংলাপে সভাপতিত্ব করবেন সাউর্দান ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরিফ আশরাফুজ্জামান।

আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রধান এবং সিসিআরএসবিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। প্যানেল আলোচক হিসেবে অংশ নেবেন সিসিআরএসবিডির পরিচালক সরওয়ার জাহান, সাবেক যুগ্ম সচিব ড. মো. নুরুল আবছার, মং রাজা মং প্রু সাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুই চিং প্রু সাইন, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক ও কবি ওমর কায়সার, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক ইমন মোহাম্মদ।

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কাছে ষড়যন্ত্রকারীরা হারবে: অপর্ণা

মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ: মাহ্দী আমিন

২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে

অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণ মন্ত্রী

পাকিস্তানে ৪ হাজার সাংবাদিকের প্রিয়মুখ যে বাংলাদেশি