হোম > জাতীয়

আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট

আমার দেশ অনলাইন

ঈদ শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। রোববার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৫ মার্চের ট্রেনের আসনের টিকিট। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট মিলছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।

এর আগে ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট ও গতকাল ১৪ মার্চ বিক্রি হয় ২৪ মার্চের টিকিট। এ ছাড়া আগামী ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ ও ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত (রিফান্ড) দেওয়া যাবে না।

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই এক‌টি অসমাপ্ত বিপ্লব, এটি‌কে সম্পূর্ণ কর‌তে হ‌বে

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

বঙ্গভবন ছাড়লেও চুপ্পু এখনো রাষ্ট্রীয় নিরাপত্তাবলয়ে

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ১৮ মন্ত্রীর, কারা আছেন তালিকায়

রোববার দুপুরে বঙ্গভবন ছাড়বেন চুপ্পু