হোম > জাতীয়

বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা দিচ্ছে বিমান বাহিনী

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রাম ও মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাতকানিয়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিমান বাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত পরিবারের মাঝেও শুকনো ও রান্না করা খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সময় উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিমান বাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলও সক্রিয় রয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী জানায়, দেশের জনগণের জানমাল রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির