হোম > জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল

আমার দেশ অনলাইন

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের বেতন নির্ধারণ করে দিয়েছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি এই বেতন নির্ধারণ করে দিয়ে অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ বিভাগের পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী (সমমর্যাদাসহ) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের অভিপ্রায়ে সহকারী একান্ত সচিব (এপিএস) ও একান্ত সচিব (পিএস) হিসেবে নিযুক্ত হবেন, তাদের বেতন এখন থেকে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্ধারিত মূল বেতনের পরিমাণ হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা নবম গ্রেডের একদম শুরুর ধাপে অর্থাৎ মাত্র ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে বিশেষ কোনো কোনো ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী একাধিক ইনক্রিমেন্ট যোগ করে তাদের বেতন নির্ধারণ করা হতো।

নতুন নির্দেশনায় এক লাফে মূল বেতন ২২ হাজার থেকে বাড়িয়ে ৩২ হাজার ৫৪০ টাকা করায় তাদের সরকারি বেতন উল্লেখযোগ্য হারে বাড়ল।

এমবি

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী