হোম > জাতীয়

তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

তথ্য কমিশনের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসঙ্গে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি।

তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

ঈমান-আকিদা সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান খতমে নবুওয়ত নেতাদের

হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

হারামাইন শরিফাইনের নিরাপত্তায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

হেমন্তের শুরুতে উত্তরে হালকা শীতের পরশ

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন