হোম > জাতীয়

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২১

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১২১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগের দিন একজনের মৃত্যু এবং ১৩৯ জন আক্রান্ত হয়েছিলেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ১০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২৩ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী । আর এ বছরে ডেঙ্গুতে দশ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালের মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

চিড়িয়াখানায় আনা হলো আফ্রিকার নতুন ৪ বন্যপ্রাণী

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে দ্রুত ‘এফওপিএল’ বাস্তবায়নের দাবি

‘হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে’

হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি রানুর

সাংবাদিকের ওপর জামায়াতের হামলার ঘটনায় বিএজের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সাক্ষাৎ

আলিয়ায় নিয়োগে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ, সুযোগ পাবেন কওমিপড়ুয়ারাও

কোনো রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

হামে প্রাণ গেল আরো তিন শিশুর, নতুন আক্রান্ত ১১৩৫

‘ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই’