হোম > জাতীয়

একটা মহল ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করেছে

ছাত্র আন্দোলন ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনে একটা মহল ঘোলা পানিতে মাছ শিকারের মতো পরিকল্পনা করেছে। শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকার গুরুত্বসহকারে নিয়ে এর সমাধান দিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন নিয়ে যা হচ্ছে, সেটা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারকে বিব্রত করার জন্য বিভিন্ন মহলের চেষ্টা থাকতে পারে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে কেউ যদি পরীক্ষা দিতে না পারে, তাদের পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের সঙ্গে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া তিনি বলেছেন, পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে যে সমস্যার কথা উঠেছিল, সেটার সমাধানেও তিনি আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের পেছনে কেউ থাকলেও আমরা তো সামনে আছি।

এসআর

আবার অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক ছাড়ার আহ্বান পর্যটকদের

সরকারের ব্যয় সংকোচন নীতি উপেক্ষা করে ইসি কর্মকর্তাদের ঠাকুরগাঁও সফর

‘সাংবাদিকদের পেটানো দরকার’—ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণের জয়: রাষ্ট্রপতি

জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ