হোম > জাতীয়

পোস্টাল ভোট দেওয়ার শেষ দিন কবে, যা জানাল ইসি

স্টাফ রিপোর্টার

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী যেসব বাংলাদেশিরা ভোটের নিবন্ধন করেছেন, তাদেরকে আগামী মঙ্গলবার মধ্যরাতের মধ্যে ভোট দিতে হবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভোট জমা না পড়লে নিবন্ধনকারীর ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।

রোববার একথা জানিয়েছে নির্বাচন কমিশন।

‘‘কাজেই পোস্টাল ভোটে নিবন্ধনকারী যে সকল সম্মানিত ভোটারগণ এখনও কিউআর কোড স্ক্যান করেননি, আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটের (বাংলাদেশ সময়) মধ্যে আপনার খামের উপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করুন,’’ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত পাঁচ লাখ তিন হাজার ৪৪১ জন প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন।

তাদের মধ্যে চার লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পোঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা সালীম আহমাদ খান।

প্রবাসীদের বাইরে এবার নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

কমিশন বলছে, ভোটদান সম্পন্ন করে পোস্ট অফিসে খাম মঙ্গলবারের মধ্যে জমা দিলে সঠিক সময়ে রিটার্নিং কার্যালয়ে পৌঁছানো সম্ভব।

১২ই ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে চার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে। বাকিগুলো বাতিল বলে গণ্য হবে।

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার করা হবে: ডিএসসিসি প্রশাসক

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত