হোম > জাতীয়

সাবের চৌধুরীর বাসায় তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতেরা যে বৈঠক করেছেন, সেটির বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,"তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তো তাকে কাস্টডিতে রাখা হতো, সেটা তো হয়নি। রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন,"

তিনি আরো বলেন,"তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন, এসবের ফলাফল কী- এগুলো নিয়ে বিতর্ক চলতে থাকতে পারে। তবে এমনিতে সেখানে গেছেন তারা। এগুলো নিয়ে আমার বলার কিছু নেই,"।

উল্লেখ্য যে, ঢাকায় নিযুক্ত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বলে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে খবর বের হয়েছে।

তবে সাবের চৌধুরী কিংবা ওইসব দেশের রাষ্ট্রদূত-কেউই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর