হোম > জাতীয়

বিএনপি এককভাবে সরকার গঠন করলে উন্নয়ন বঞ্চনার অবসান হবে: এমরান

সিলেট ব্যুরো

আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করলে উন্নয়ন বঞ্চনার অবসান হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী জুলাইযোদ্ধা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে বিয়ানিবাজার উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত গণমিছিলপূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এমরান চৌধুরী বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নতুন বাংলাদেশ বিনির্মাণের এক সুস্পষ্ট রূপরেখা। নতুন বাংলাদেশ ও পরবর্তী প্রজন্মের স্বপ্নপূরণের বীজ তাতে নিহিত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যুগ যুগ ধরে শিক্ষা দীক্ষায় উন্নত বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকা গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করলে এ বঞ্চনার অবসান হবে।

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে বিয়ানীবাজার- গোলাপগঞ্জে ধানের শীষকে বিজয়ী করার জন‍্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী