হোম > জাতীয়

আমরা তোমাদের মানবতা ভুলব না: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনের পাশে বাংলাদেশিদের অবস্থানে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেছেন, আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না। গতকাল সোমবার রাতে লিখিত একটি বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিন ও তার জনগণের প্রতি সংহতি ও সমর্থনে বেশিরভাগ প্রধান শহর, বিশেষ করে রাজধানী ঢাকায় যে প্রতিবাদ আন্দোলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটি আমি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি। গাজায় ইসরাইলি দখলদারিত্বের দ্বারা অসহায় শিশু ও নারীদের ওপর পরিচালিত ফ্যাসিবাদী অনুশীলনের নিন্দায় বাংলাদেশের জনগণের মহত্ত্ব দেখে আমি অবাক হইনি। বাংলাদেশি জনগণের কর্মকাণ্ড এবং সত্যতা দেখে আমি অবাক হইনি।

তিনি বলেন, আজ এই বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফিলিস্তিন এবং বিশ্বকে বেশ কয়েকটি বার্তা পাঠিয়েছে। ফিলিস্তিনকে, বিশেষ করে গাজার জনগণের কাছে; যে তোমরা একা নও এবং আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের যন্ত্রণা আমরা অনুভব করছি। আমরা তোমাদের পরিত্যাগ করব না এবং যত মূল্যই হোক না কেন এবং তোমাদের ভূমি এবং স্বাধীনতা ফিরে না পাওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকব।

ইউসুফ রামাদান বলেন, আমি বাংলাদেশি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, তোমরা ফিলিস্তিনের ইতিহাসে এর প্রশস্ততম দরজা দিয়ে প্রবেশ করেছো এবং তা ছেড়ে যাবে না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। আমরা তোমাদের মহত্ত্ব ভুলব না এবং তোমাদের মানবতাও ভুলব না।

রাষ্ট্রদূত বলেন, যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জনগণের পেছনে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের ন্যায্য সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই কখনো ত্যাগ করবে না। যতক্ষণ না তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন করবে। ফিলিস্তিনিদের পক্ষ থেকে তাদের বাংলাদেশি ভাইবোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা পূর্ব বা পশ্চিমের কোনো ঔপনিবেশকারীর কাছে কখনও হাল ছাড়ব না বা মাথা নত করব না। ফিলিস্তিন-মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রতিরোধ চালিয়ে যাব।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ