হোম > জাতীয়

‘৪র্থ এসডিজি সিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে ইন্দোনেশিয়ায় রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

‘৪র্থ এসডিজি সিটি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

ইন্দোনেশিয়ার ডেনপাসার শহরে সিটিনেট কর্তৃক আয়োজিত কার্যনির্বাহী কমিটির ৪৫তম অধিবেশনে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৫০টি শহরের সর্বোত্তম ১০০টি practice case-এর মধ্যে রাজউকের GIS & RS Lab (Geographic Information System and Remote Sensing Laboratory) প্রকল্পের আওতায় ওয়েব ম্যাপিং প্লাটফর্মটি cityNet কর্তৃক 4th SDG City Awards-এর জন্য মনোনীত হন রাজউক চেয়ারম্যান।

তিনি 4th SDG City Awards এর SDG Breakthrough Innovation ক্যাটাগরিতে রাজউকের ‘Digital Planning for Inclusive Growth: A Scalable Web GIS Platform shaping Dhaka’s SDG driven Urban future’ কেস স্টাডিটি নির্বাচিত হয়েছেন। এই কেস স্টাডির জন্য রাজউকের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন রাজউক চেয়ারম্যান।

এ প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, ‘একটি আন্তর্জাতিক সম্মাননা পাওয়া অবশ্যই রাজউকের তথা সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। রাজধানী ঢাকাকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নাগরিক সুবিধা সম্বলিত টেকসই এবং বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষে রাজউকের গৃহীত পদক্ষেপসমূহ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রেখে একটি জনবান্ধব ও পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে রাজউক কাজ করে যাচ্ছে।’

২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশ থেকেও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন এই অধিবেশনে। সম্মেলন শেষে আগামী ৩১ অক্টোবর রাজউক চেয়ারম্যান ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল