হোম > জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত, জরিমানা ৩০ হাজার

স্টাফ রিপোর্টার

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে রেখেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাজধানীর আব্দুল্লাপুরের বিভিন্ন কাউন্টারে অভিযান চালিয়ে ৪টি মামলা দায়ের করা হয়, জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।

বিআরটিএ জানায়, ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে উত্তরা, আব্দুল্লাপুর ও আশেপাশের বিভিন্ন কাউন্টারে অভিযান চালায়। এ সময় সেবা গ্রীন লাইন ও ইসলাম পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং কয়েকজন যাত্রীকে অতিরিক্ত গ্রহণকৃত ভাড়া ফেরত দেওয়া হয়। আর কোটালিপাড়া পরিবহনকে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় এবং অভি পরিবহনকে টিকেটবিহীন যাত্রী উঠানোর অপরাধে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া যাত্রীসেবা নিশ্চিত করা, কাউন্টারে ভাড়া বেশি না নেওয়া, যথাযথভাবে টিকেট দেওয়া এবং যানজট সৃষ্টি না করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিবিঘ্ন করতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

এর আগে বুধবার সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া, মহাখালী বাস টার্মিনাল, আব্দুল্লাহপুর, মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এতে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বাণিজ্যে নয়াদিল্লিকে কোনো ছাড় দেবে না ওয়াশিংটন

জিংকসমৃদ্ধ উচ্চ ফলনশীল আমনের নতুন জাত উদ্ভাবন

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

৭ দিনে শাহজালালে ২৪৫ ফ্লাইট বাতিল

বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ইনফরমেশন শেয়ারিং-এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুদ না করার আহ্বান মন্ত্রীর

দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ