হোম > জাতীয়

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এ বিষয়ে আমার কোনো নিজস্ব বক্তব্য নেই।

‘এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’— এমন কোনো কথা বলেননি বলেও জানান তিনি। তাঁর একটি বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ এ সরকারের কাজে সন্তুষ্ট।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলা নববর্ষ এবার সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বারের বাংলা নববর্ষ সব ধর্মের, বর্ণের, গোত্রের ও সব পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে। সরকারের আয়োজন সফল ও সার্থক হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা ছিল কাঙ্ক্ষিত মানের। সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাই বেশ আন্তরিক ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান উপদেষ্টা।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।

তিনি বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নাই। এটা রুটিন প্রক্রিয়া।

পহেলা বৈশাখে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত