হোম > জাতীয়

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য দুই সেবা চালু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল এবং রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাপোর্ট সেল এবং পোর্টাল’ এর উদ্বোধন করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিমান সচিব শাখা কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করে থাকে। রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল অবসরোত্তর কর্মকর্তাদের সেবাসমূহ নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেয়ার লক্ষে প্রতিষ্ঠা করা হয়েছে যা অবসর পরবর্তী বিভিন্ন সেবা অধিকতর সহজ এবং দ্রুততর সময়ের মধ্যেই প্রদান করবে।

বিমান বাহিনী সদর দপ্তর সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল নামে একটি ওয়েব পোর্টাল প্রবর্তন করেছে।

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত সেবাসমূহ আরো সহজ ও দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য। এই ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশে অথবা বিদেশে যে কোন স্থান হতে সশরীরে উপস্থিত না হয়েও অবসর পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার শ্রম ও সময় বাঁচানোর পাশাপাশি বিমান বাহিনীর সকল কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ এবং চাকুরিরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এনআইডির জন্ম তারিখ সংশোধনে চাপে ইসি

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে হটলাইনে যোগাযোগের আহ্বান

সীমান্তে হতাহত ও পুশইন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ পরবর্তী কার্যক্রম সম্পন্ন

বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার