হোম > জাতীয়

নতুন পে স্কেলের ফ্রেমওয়ার্ক তৈরি করবে অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার

পে স্কেলের জন্য আলাদা কমিশন কাজ করছে। অন্তর্বর্তী সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।’

তিনি আরো বলেন, ‘গত ৮ বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি। তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দিবে না কেন? এটা তো যৌক্তিক।’

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তে জাপানি কনসোর্টিয়ামকে ছাড়

সন্দেহভাজন আরো তিনজন তদন্তের আওতায়

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএসের কার্যক্রম বিস্তৃত

রাজনৈতিক দলে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্বে উদ্যোগ কম

রক্ষীবাহিনীর সময় থেকে এখনো বিচারবহির্ভূত হত্যার একই স্ক্রিপ্ট

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর