হোম > জাতীয়

নদীতে ‘টাকার বস্তা ভাসছে’, যা জানা গেল

আমার দেশ অনলাইন

টাকাভর্তি কয়েকটি বস্তা নদীতে ভাসতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারা বুঝতে পারছে না টাকাগুলো সত্য নাকি মিথ্যা। ওই ছবিতে দেখা যায়, এক শ, পাঁচ শ এবং এক হাজার টাকার নোট ভর্তি ৭টি বস্তা কাদাযুক্ত পানিতে পড়ে আছে। টাকার বস্তার পাশে পানিতে ভাসমান কিছু ময়লাও দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পেয়ে কাদের চৌধুরী নামের এক ব্যবসায়ী নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রাম। তারা হয়ত টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন।

তিনি বলেন, এই বিশ্বাস থেকে আমি ছবিটি শেয়ার দিয়েছি।

কর্ণফুলী নৌ থানার মিজানুর রহমান বলেন, এটি এআই দিয়ে তৈরি করা ছবি। এটার কোনো ভিত্তি নেই।

এমন প্রতারণকে অপরাধ উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি একটি অপরাধ। সকাল থেকে আমাদের একটা সময় এই ভিত্তিহীন বিষয় নিয়ে ব্যয় করতে হয়েছে।’

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

হাম পরিস্থিতি দেখতে এমপিদের এলাকায় পাঠানোর প্রস্তাব সংসদে

১৫ দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৩১৪, আক্রান্ত ৪২৩

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে ৪ মন্দিরে আর্থিক সহায়তা

কৃষক কার্ড হবে কৃষকের মর্যাদার স্বীকৃতি: কৃষিমন্ত্রী

বিরোধীদলের ওয়াকআউট নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিন মাসে ফ্যামিলি কার্ড পাবে আরো ৩০ হাজার পরিবার

বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিএমপির উচ্ছেদ অভিযান, ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড