হোম > জাতীয়

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর সব মামলায় জামিন স্থগিত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে থাকা সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।

অতিরিক্ত এর্টনী জেনারেল ব্যারিস্টার অনীক আর হক জানান, সাজ্জাদ এবং তার স্ত্রীর সব মামলাগুলোতে জামিন স্থগিত করেছেন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক। এর ফলে তারা আর জামিনের সুবিধা পাচ্ছেন না।

জানা গেছে, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১০টি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। অন্যদিকে তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় দায়ের করা চারটি হত্যা মামলায় এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেছিলেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন প্রদান করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই জামিন আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালত।

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজের তাগিদ

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান