হোম > জাতীয়

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই শহীদদের অবদানের কারণেই ফ্যাসিস্টদের থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে তিনি এসব কথা বলেন।

গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা নই, বরং আপনারাই হচ্ছেন আমাদের শক্তি, উৎসাহ ও উদ্দীপনার উৎস।’

প্রধানমন্ত্রী বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময়ই প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবুও প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না সরকার।

তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতা সংগ্রাম থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যে মানুষজন জীবন দিয়েছেন; তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের ৭৪ জন সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

চাকরি পেলেন গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ সদস্য

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন