হোম > জাতীয়

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ কমেছে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা। এই খাতে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৬৯ হাজার ১৯৬ কোটি টাকা। ফলে গেলোবারের তুলনায় এবার বরাদ্দ কমেছে ৮ হাজার ৪৬৬ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে সড়ক বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৯১৮ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা। ফলে এ বিভাগে বরাদ্দ কমেছে ১ হাজার ৫৭৮ কোটি টাকা।

সেতু বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাবিত বাজেটে বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৯০৮ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ৬ হাজার ২২ কোটি টাকা। ফলে এ বিভাগে বরাদ্দ কমেছে ৩ হাজার ১১৪ কোটি টাকা।

রেলপথের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৯ হাজার ৯৪০ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ১১ হাজার ৯৪৪ কোটি টাকা। ফলে এ খাতে বরাদ্দ কমেছে ২ হাজার ৪ কোটি টাকা।

এ ছাড়া যোগাযোগ অবকাঠামোর অন্যান্য খাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ১২ হাজার ৭৩৪ কোটি টাকা। ফলে এ খাতে বরাদ্দ কমেছে ১ হাজার ৭৭০ কোটি টাকা।

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

শারদীয় দুর্গাপূজা শুরু, ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী