হোম > জাতীয়

হাদি হত্যার অভিযুক্তরা ভারতে কী করে এলো, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সঙ্গী আলমগীর হোসেন রোববার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর ওই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল প্রশ্ন তুলেছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর অধীনে থাকা বিএসএফের নজর এড়িয়ে ওই দুই অভিযুক্ত ভারতে কী করে প্রবেশ করল?

তবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুষ্কৃতীদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বিবিসি বাংলাকে বলেন, হাদির হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত ভারতে প্রবেশ করেছেন মেঘালয় সীমান্ত দিয়ে, যেখানে বিজেপির শরিক সরকার ক্ষমতায় আছে।

“অমিত শাহ ব্যর্থ হয়েছেন আমাদের সীমান্ত রক্ষা করতে। অবশেষে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে," বলছিলেন অরূপ চক্রবর্তী।

তিনি অভিযোগ করেন যে মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পথে আসে আসাম এবং ত্রিপুরা। “দুই রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার।

"দুই রাজ্যের পুলিশ আর অমিত শাহর বিএসএফের চোখে ধুলো দিয়ে দুষ্কৃতীরা দেশে ঘুরে বেড়াচ্ছে," জানিয়েছেন অরূপ চক্রবর্তী।

তবে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করছেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুষ্কৃতীদের জন্য একটা “নিরাপদ আশ্রয়” হয়ে উঠেছে।

তার কথায়, “শুধু হাদি হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তারা নয়, বিভিন্ন সময়ে বাংলাদেশের বা অন্যান্য দেশের অপরাধীরা যারা পালিয়ে এসেছেন, তাঁদের জন্য পশ্চিমবঙ্গ একটি সেফ হ্যাভেনে পরিণত হয়েছে… পশ্চিমবঙ্গে প্রায় ৪০০ কিমির মতো পোরাস বর্ডার… সুপ্রিম কোর্টের নির্দেশের পরে (রাজ্যের তরফে) যেভাবে জমিগুলো দেওয়া হয়েছে, সেটাতে বিএসএফ সেটাতে সন্তুষ্ট নয়।”

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

সচিবালয় স্থানান্তরে জটিলতার শঙ্কা

বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ সরকারের কুলখানি অনুষ্ঠিত

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের তুলনায় বাংলাদেশিদের বেতন কত

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরাকে সাদিক কায়েমের অভিনন্দন

তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রযুক্তির সংখ্যা নয়, নাগরিকসেবার মান দিয়ে ডিজিটাল রূপান্তরের সাফল্য মাপতে হবে