হোম > জাতীয়

বন্যার্তদের ঘর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বন্যার্তদের ঘর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। রোববার দুপুরে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের লক্ষে টিনের নতুন ঘরের চাবি তাদের হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রী এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি সেখানে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন।

বাঁশখালীতে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বন্যায় বহু মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে। এদিন ১০০ দুঃস্থ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক দুঃস্থ মানুষকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং কিছু দুঃস্থ নারীকে চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে।

বক্তব্য বাঁশখালীর উপকূলীয় মানুষের সুরক্ষায় বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেড়িবাঁধ আমাদের পরিকল্পনার একটি অংশ। ইনশাআল্লাহ বেড়িবাঁধের কাজ শুরু হবে।

৭ মাসে জ্বালানির দাম বাড়ল ৩ বার, কত বাড়ল

মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই তেলের দাম সমন্বয় করেছে সরকার

এমপি নজরুল ও স্ত্রীকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ

‘যতটা সস্তা ভাবছ, ততটা সস্তা আমি নই’—গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর শেষ চিঠি

আদালতে তোলা হচ্ছে গাজী নজরুল ও প্রথম স্ত্রীকে, রিমান্ড চাইবে পুলিশ

জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে কেন বাড়ছে জ্বালানি তেলের দাম

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ দিতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ

ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন নিয়ে কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির