হোম > জাতীয়

আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড সিলগালার ঘোষণা

ছয় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আরও কঠোর অবস্থানে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে ওয়ার্ডটিতে শিশুদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি দ্রুতই সিলগালা (বন্ধ) করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার আদ-দ্বীন হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং চিকিৎসার পরিবেশের ত্রুটি বা মূলত কী সমস্যা ছিল তা-ও পরীক্ষা করা হচ্ছে।

এর আগে, এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তদন্তে অবহেলার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী

সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ১৩ হাজার ৪৯০ যাত্রী

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হোটেল-বারে অনিয়ম, ঢাকায় ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রে ইউনূসকে ফ্যাসিস্টদের হেনস্তা

নগর জনস্বাস্থ্য সুরক্ষা প্রকল্পে ‘বিশেষজ্ঞ’ সাবেক আমলারা

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানিতে মানের নিশ্চয়তা জরুরি

ডাউন সিন্ড্রোম ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান বিশিষ্টজনদের

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময়সীমা বৃদ্ধি