হোম > জাতীয়

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

আমার দেশ অনলাইন

দেশের ৮ জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

মন্ত্রিসভায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালার অনুমোদন

নৌবাহিনীতে যুক্ত হলো ফ্লোটিং ক্রেন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

অ্যাক্টিভিস্টদের কালো হাতের প্রভাবে স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে না

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান

আমার দেশ-এর নামে ভুয়া আইডি কার্ড বানিয়ে হয়রানির চেষ্টা

সম্পন্ন হলো সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা