হোম > জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি

আমার দেশ অনলাইন

অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

নিজ নির্বাচনি এলাকা বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি জানান, তার এলাকায় দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না, যার ফলে নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অত্যন্ত বেদনা ও আক্ষেপ নিয়ে বক্তব্য শুরু করে জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।

সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া পূর্ববর্তী উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী তার জবাবে বলেছেন যে এই এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে—শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র দিয়ে এই বিশাল সমস্যার সমাধান হবে না। এখানে অন্ততপক্ষে ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা জরুরি।

নির্বাচনি এলাকার মানুষের এই চরম দুর্ভোগ লাঘবে কবে নাগাদ উচ্চক্ষমতাসম্পন্ন এই গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ শুরু ও বাস্তবায়ন করা সম্ভব হবে, তা মন্ত্রীর কাছে সুস্পষ্টভাবে জানতে চান সংসদ সদস্য জয়নুল আবেদীন।

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিট হতে পারে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন দফায় স্বর্ণের দাম কমল ৭৬৯৮ টাকা

মাউশির পরিচালক মীর জাহিদা নাজনীনকে ওএসডি

সংসদ সদস্যের বাড়িতে হামলা গুরুতর বিষয়, দ্রুত ব্যবস্থার নির্দেশ স্পিকারের

এমপির বাড়িতে আগুন দেওয়ার পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী