হোম > জাতীয়

১০ মাসে ৭ কোটি ৭৩ লাখ টাকার সহায়তা প্রদান সাংবাদিকদের

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের বড় পরিসরে অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের আওতায় গত ১০ মাসে ১ হাজার ৪৪১ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ৭ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

কল্যাণ অনুদান প্রদান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে গত বছরের ৩০ অক্টোবর ঢাকাসহ সারাদেশের ৩৫০ জন সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে কল্যাণ অনুদান হিসেবে ২ কোটি ৩৬ লাখ টাকা বিতরণ করা হয়। এরপর চলতি বছরের ৩০ জানুয়ারি ৩০৫ জন সাংবাদিক-সন্তানকে এককালীন বৃত্তিবাবদ দেওয়া হয় ৫৫ লাখ ২৬ হাজার টাকা। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০ জন শিক্ষার্থীকে ১৪ লাখ ৪০ হাজার টাকা, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীকে ১২ লাখ ৬০ হাজার টাকা, স্নাতক (সম্মান) ও ফাজিল পর্যায়ের ১০৪ জন শিক্ষার্থীকে ২৪ লাখ ৯৬ হাজার টাকা এবং প্রকৌশল ও মেডিকেল পর্যায়ের ১১ জন শিক্ষার্থীকে ৩ লাখ ৩০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। একই দিন অর্থাৎ ৩০ জানুয়ারি ১২৭ জন সাংবাদিক ও মৃত সাংবাদিক পরিবারকে অনুদান হিসেবে ৮৯ লাখ টাকা দেয়া হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ৫ জন সাংবাদিক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা এবং গণঅভ্যুত্থানে আহত ২৬ জন সাংবাদিককে ১ লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

পরবর্তীতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এ বছরের ২২ মার্চ ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করে। এর মধ্যে মৃত সাংবাদিকের পরিবার ছিল ১১টি। অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক ছিলেন ১৯২ জন। সর্বশেষ গত ৩ জুন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২৫৪ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিক পরিবারের মাঝে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার কল্যাণ অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে মৃত সাংবাদিকের পরিবার ছিল ১৪টি।

অসুস্থ-অসচ্ছল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ অনুদানপ্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া। এই কল্যাণ অনুদান প্রদান কার্যক্রম আইন দ্বারা পরিচালিত হচ্ছে। কোনো অসুস্থ কিংবা অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিকের পরিবারের সদস্য কল্যাণ অনুদানের জন্য যেকোনো সময় নির্ধারিত ফর্মে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচনা করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কল্যাণ অনুদান মঞ্জুর করে থাকে।

রক্তদানের কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

শ্রমিক আন্দোলন ঘিরে নিষিদ্ধ দলের ষড়যন্ত্র সফল হবে না: মাহদী আমিন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫, মামলা ৬২

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক, সাবেক এমপি-প্রতিমন্ত্রীরাও জড়িত

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাকশ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুরে পাঁচটি মামলা, আটক ২৯

পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত, পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন, বিজিবিসহ আহত অনেকে