হোম > জাতীয়

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপ ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী। ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।

শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং এসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী 'বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপ ২০২৬' -এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে খেলাধুলা একটি অনন্য ও শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর মতো যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান খুদে খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে, যারা ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং-কে নতুন কুঁড়ি স্পোর্টসে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে, মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। এসময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক (কোচ), রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ড. ওসমান ফারুকের পদত্যাগে সামনে কী হবে কিশোরগঞ্জ-৩ আসনে

বর্তমান রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রকাশ্য শত্রু নয়, গুপ্ত শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী

যে কারণে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ওসমান ফারুক

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

গোপালগঞ্জে অস্ত্রধারীদের ধরতে পুলিশ কাজ করছে: তথ্য উপদেষ্টা

অপেক্ষার অবসান হতে পারে আজ, গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে: মাহদী আমিন