হোম > জাতীয়

এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, প্রধান উপদেষ্টার স্বাক্ষর

স্টাফ রিপোর্টার

স্বীকৃতপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস, এম, মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এক্ষেত্রে বেশকিছু শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন জারির বিষয়ে ওই কর্মকর্তা আরও বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। ৭ নভেম্বর শিক্ষা উপদেষ্টা দেশের ফেরার পর প্রজ্ঞাপন জারি হতে পারে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী